মুক্তির স্রোত… Amar Singh
পাথর ভাঙার ছোটো লোহার হাতুড়ি,
সকাল সন্ধ্যা জানে না সে এতো চাতুরি,
তার নিজের সম্পর্কে জানে মাত্র কামার,
চুল্লীর তাপে সে বদলায় লোহার আকার।
যখন লোহার খাঁচায় থাকে পাখী বন্দী,
গভীর নিদ্রায় মগ্ন হয়ে ভুলে যায় ফন্দি,
সকালে চড়ুইকে ডেকে জানায় স্বাগতম,
কোথায় উড়ে গেলে জীবন হবে উত্তম।
বন্দিতে যে অবসাদ, কোথায় পরিত্রাণ
নীরবে দাঁড়িয়ে চড়ুই ধীরে ধীরে করে প্রস্থান,
হৃদয়ের হাসিতে প্রাণ ছুটে যায় মুক্ত বাতাসে,
বাঁধন খুলে ডানা মেলে উড়ে যায় আকাশে।
পরিস্থিতির বদলে দিতে পারে সময়ের অবস্থান,
স্বাদ ও রুচিবোধ ব্যক্তি বিশেষকে রাখে ব্যবধান,
যখন লোহার খাঁচা হাতুড়ির আঘাতে খোলে ,
শান্তিতে নীল আকাশের বুকে মুক্ত প্রাণ দোলে।
যখন সেই হাতুড়ি দিয়ে চরম আঘাত মাথায়,
জীবনের ক্ষুদ্র আত্মদর্শন মেলে শিক্ষার ব্যথায়,
আকাশের মেঘ কাগজের উপর বড়োই বিচিত্র
সময়ের স্রোতের চেনা যায় কে শত্রু, কে মিত্র।
15/6/2026
(C) , India.
All Rights Reserved.

ليست هناك تعليقات
مرحبا بكم في الموقع الإعلامي للمنتدى الثقافي الدولي شكرا لتواصلكم معنا ولمشاركتكم الفاعلة
Welcome to the media site of the International Cultural Forum. Thank you for contacting us and for your active participation