আকার ও ইঙ্গিত… Amar Singh
বন্ধু, হৃদয় কাটার নেই তো কোনো ধারালো ছুরি
সর্বনাশ লুকিয়ে রাখে কিভাবে কথার ছল চাতুরি,
মন মাতিয়ে হাজারও প্রেমের সম্পর্কে বুলি,
নিষ্ঠুর কথার আঘাত যেন শত্রুর বিরুদ্ধে গুলি।
হরেক রকম শব্দে ঘেরা কথার সূক্ষ্ম মায়াজাল,
খাম খেয়ালী কথাবার্তা শুধুই কি তাল বেতাল,
মৃদু হাসির মাঝে কথা বহু ভাবনার দেয় ইঙ্গিত,
কথায় কথায় ব্যকালাপ নতুন স্রোতের সঙ্গীত।
কথায় কারো চোখ হয় সময় বিশেষ গোল গোল ,
অতিরিক্ত অর্থহীন কথায় পরিচিত হয় পাগল,
কথার ঢেউয়ে উপছে পড়ে যাত্রাপালার আসর,
কথার টানে অপর হয় আপন, নেই কোনো দোসর।
কথায় কাঁদে আবার কথায় হাসে তোমার এই মন,
কথার প্রতিশ্রুতি রাখতে রামচন্দ্র গিয়েছিলেন বন,
কেউ কথার ফাঁদে পা দিয়ে চোখে দেখে সরষে ফুল
কথায় কথায় খণ্ড যুদ্ধ আনে আমাদের চরম ভুল।
বন্ধু, হৃদয় কাটার নেই তো কোনো ধারালো ছুরি
সর্বনাশ লুকিয়ে রাখে কিভাবে কথার ছল চাতুরি
নেতার কথায় দেশ চলে জনগণের ভোটে নির্বাচিত,
হাজার হাজার কথা বলে কিন্তু ভঙ্গিমায় পরিচিত।
3/6/2026
(C) , India.
All Rights Reserved.

ليست هناك تعليقات
مرحبا بكم في الموقع الإعلامي للمنتدى الثقافي الدولي شكرا لتواصلكم معنا ولمشاركتكم الفاعلة
Welcome to the media site of the International Cultural Forum. Thank you for contacting us and for your active participation